রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে শফিকুর রহমানের বক্তব্য

শফিকুর রহমানের বক্তব্য

সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয় না। তারা দেশে থাকুন কিংবা প্রবাসে থাকুন ভোটার হলে তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্ব বা বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি এটিকে প্রবাসীদের প্রতি জুলুম ও অবিচার হিসেবে উল্লেখ করেন।সেমিনারে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। 

আড়ও পড়ুন,রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেখানে যেন আবার অচলাবস্থা তৈরি না হয় সে জন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।তিনি আরও বলেন, বিরোধী দল ক্ষমতার নয় বরং জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় এবং জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে দলটি কথা বলবে বলেও জানান তিনি।ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াত আমির। জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তার বক্তব্যের পাশাপাশি শ্রমবাজারের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সেমিনারে গুরুত্ব পায়।

বিষয় : বক্তব্য ভোটাধিকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে শফিকুর রহমানের বক্তব্য

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x