রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন এরিক জেমুর

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে

ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডানপন্থী রাজনীতিক এরিক জেমুর।শুক্রবার বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন রিকনকোয়েস্ট পার্টির এই নেতা। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ অবস্থানে থাকা জেমুর এবার অভিবাসন নিয়ন্ত্রণকে তার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান বিষয় হিসেবে সামনে এনেছেন।জেমুর বলেছেন, তিনি ক্ষমতায় গেলে বিদেশি অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবেন। এমনকি কারাগারে না থাকা বিদেশিদের ক্ষেত্রেও এই নীতি প্রয়োগের কথা বলেছেন তিনি।এ ছাড়া অনিবন্ধিত অভিবাসীদের পাশাপাশি দীর্ঘদিন ধরে বেকার থাকা এবং সরকারি কল্যাণ ভাতার ওপর পুরোপুরি নির্ভরশীল বিদেশিদেরও নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে অবস্থান জানিয়েছেন জেমুর।আগামী বছর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে ফ্রান্সে। এরই মধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পার্টির নেতা মেরিন লি পেনও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন।

আড়ও পড়ুন,ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের যৌক্তিক কারণ পেয়েছে জাতিসংঘ

 গত দুই প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ম্যাক্রোঁর কাছে রানারআপ হন। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে নির্বাচনের প্রথম দফায় লি পেনকে এগিয়ে থাকার তথ্য উঠে এসেছে।তবে নির্বাচনের দ্বিতীয় দফায় কারা মুখোমুখি হতে পারেন তা নিয়ে এখনো নানা সমীকরণ রয়েছে। সাম্প্রতিক একটি জরিপে মধ্যপন্থী সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপের সঙ্গে লি পেনের সম্ভাব্য দ্বিতীয় দফার প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে। আবার অন্য পরিস্থিতিতে কট্টর বামপন্থী নেতা জ্যাঁ-লুক মেলঁশঁ লি পেনের প্রতিদ্বন্দ্বী হতে পারেন বলে জরিপে উঠে এসেছে।১৩ হাজার ভোটারের ওপর পরিচালিত ওই জরিপের ফলাফলে এসব সম্ভাব্য সমীকরণের কথা বলা হয়েছে। তবে নির্বাচন এখনো সামনে থাকায় প্রার্থিতা ও রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে।

বিষয় : নির্বাচন ফ্রান্স

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন এরিক জেমুর

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x