বৃষ্টিপাত বাড়লে দেশের পাঁচ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।শনিবার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী তিন দিন উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, তৎসংলগ্ন উজান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পাউবোর তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী এক দিন এ অবস্থা থাকতে পারে। এরপর চার দিন পানি বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মার পানি কমার প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারার পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।উত্তরাঞ্চলের দুধকুমার ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে।
আড়ও পড়ুন,দেশের ৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা, অংশ নিলেন ৫২ হাজার ২০০ জন
তিস্তার পানি কমলেও আগামী দুই দিন এসব নদীর পানি বাড়তে পারে। এরপর এক দিন পানি স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে।এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারী লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।চট্টগ্রাম বিভাগের গোমতী মুহুরী সেলোনিয়া ফেনী হালদা সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে ফেনী হালদা সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। গোমতী মুহুরী ও সেলোনিয়া নদীর পানি আগামী তিন দিন কমতে পারে বলে জানিয়েছে পাউবো।
মতামত