শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

লংমার্চের সময় বিদেশে জামায়াতের ৩৪ সংসদ সদস্য

বিদেশে জামায়াত

আট দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ যখন রাজপথে তখন বিদেশ সফরে দলের ৩৪ সংসদ সদস্য।পরিবারের সদস্যসহ ১৭ দিনের এই সফরে রয়েছেন মোট ৭১ জন। মালয়েশিয়া সিঙ্গাপুর ও ফিলিপাইন ঘুরে সফরকারীরা যাওয়ার কথা রয়েছে সৌদি আরবে। সেখানে ওমরাহ পালন শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁদের।সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ এবং গ্যাস বিদ্যুৎসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে যখন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল লংমার্চ কর্মসূচি পালন করছে তখন দলের ৩৪ সংসদ সদস্যের বিদেশ সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।তবে জামায়াতের বক্তব্য এই সফর পূর্বনির্ধারিত। দলের পরিকল্পনার অংশ হিসেবেই সংসদ সদস্যদের বিদেশে নেওয়া হয়েছে।

আড়ও পড়ুন,ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি

দলসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ৩৪ সংসদ সদস্যের মধ্যে ২৫ থেকে ২৬ জন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েছেন। সফরকারীদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। লেখক জিয়াউল হকও সফরসঙ্গী হয়েছেন।১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় মালয়েশিয়ায় পৌঁছান তাঁরা। সেখানে তিন দিন অবস্থানের পর ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর সফর শেষে ফিলিপাইনে পৌঁছান সফরকারীরা।

বিষয় : সংসদ সদস্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লংমার্চের সময় বিদেশে জামায়াতের ৩৪ সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x