জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সংবিধান সংশোধন কমিটির বৈঠকের মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে না। বরং এতে সংকট আরও দীর্ঘায়িত হবে।রোববার বিকেলে নীলফামারীর জলঢাকায় কৃষক শক্তির আয়োজনে কৃষক সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।আখতার হোসেন বলেন, এ কারণে এনসিপি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করছে। কোনোভাবেই তারা ওই বৈঠকে অংশ নেবেন না।তিনি অভিযোগ করেন, গণরায়কে অস্বীকার করে সরকার গণভোট নিয়ে তামাশা শুরু করেছে। সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে নিজেদের মতো করে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।আখতার হোসেন বলেন,
আড়ও পড়ুন,তুলতেই কৌঁসুলিকে থামালেন বিচারক
সংবিধান কীভাবে সংশোধন করতে হবে তা জুলাই সনদে উল্লেখ রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কাজ না হলে ভবিষ্যতে বাংলাদেশ আরও সংকটের মুখে পড়তে পারেএদিকে কৃষক সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকেরা অংশ নেন। তারা নিজেদের এলাকার কৃষি খাতের নানা অনিয়ম ও দুর্নীতি এবং সার সংকটের কারণে সৃষ্ট ভোগান্তির কথা তুলে ধরেন।
মতামত