‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর পর আবারও অপরাধ ও রহস্যের গল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার তাকে দেখা যাবে একজন কঠোর পুলিশ কর্মকর্তার চরিত্রে। তবে চরিত্রটির উপস্থাপনায় থাকছে ভিন্নতা।মেঘনা গুলজার পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘দায়রা’য় ডিসিপি আজুনি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। শুক্রবার ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।দিল্লিতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে কারিনা জানান, ভারতীয় সিনেমায় নারী পুলিশ কর্মকর্তাদের অনেক সময় একই ধরনের সাহসী ও কঠোর চরিত্রে দেখানো হয়। তবে ‘দায়রা’য় সেই প্রচলিত ধারণা থেকে বেরিয়ে একজন নারী পুলিশ কর্মকর্তাকে উপস্থাপন করা হয়েছে।কারিনার ভাষায়, ডিসিপি আজুনি নিজের নারীত্ব বজায় রেখেই পেশাগত দায়িত্বে অত্যন্ত কঠোর। ঠোঁটে লিপস্টিক এবং স্বাভাবিক হাসিমুখের আড়ালেও দায়িত্ব পালনে তিনি শতভাগ আপসহীন।
আড়ও পড়ুন,রোমান্টিক নায়িকা থেকে ভয়ংকর যোদ্ধা রাশমিকা
চরিত্রটির এই বৈপরীত্যই তাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করেছে বলে জানান অভিনেত্রী।সিনেমাটিতে কারিনার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। গল্পে দুই পুলিশ কর্মকর্তার অপরাধ দমনের ভিন্ন পদ্ধতি এবং তাদের নৈতিক দ্বন্দ্বকে গুরুত্ব দেওয়া হয়েছে।কারিনা জানান, বাস্তব জীবনে তিনি বিষয়গুলো সহজভাবে দেখতে পছন্দ করলেও ‘দায়রা’র গল্প অনেকটাই ধূসর। এখানে কোনটি পুরোপুরি সঠিক আর কোনটি ভুল তা নির্ধারণ করা সহজ নয়।২০২৪ সালের ‘সিংহাম এগেইন’-এর পর বড় পর্দায় ফিরছেন কারিনা কাপুর। আপাতত প্রযোজনা বা পরিচালনায় যাওয়ার পরিকল্পনা নেই তার। বরং নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে আরও ভিন্নভাবে উপস্থাপন করতেই আগ্রহী এই অভিনেত্রী।
মতামত