শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রোমান্টিক নায়িকা থেকে ভয়ংকর যোদ্ধা রাশমিকা

ভয়ংকর যোদ্ধা রাশমিকা

রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবেই দর্শকের কাছে বেশি পরিচিত রাশমিকা মান্দানা। তবে এবার সেই পরিচিত ছক ভেঙে একেবারে ভিন্ন রূপে পর্দায় আসছেন এই দক্ষিণি অভিনেত্রী।হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে ভয়ংকর লড়াই, মোটরসাইকেল চালানো থেকে শুরু করে পানির নিচে যুদ্ধ—সবকিছুতেই দেখা গেছে রাশমিকাকে।নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে অভিনেত্রীর এই নতুন রূপ ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকদের।রোববার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় তৈরি এই সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে।জীবনের নানা প্রতিকূলতার মুখে পড়েও যে নারী হার মানতে রাজি নন বরং নিজের অস্তিত্ব ও অধিকার রক্ষায় লড়াই করে যান টিজারে সেই চরিত্রেরই আভাস পাওয়া গেছে।টিজারের শুরুতেই রাশমিকার কণ্ঠে শোনা যায় হতাশার কথা।‘আমি ক্লান্ত। আমি থেমে গেছি। আমি হেরে গেছি।’এরপরই বদলে যায় দৃশ্যপট।হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ান তিনি। সামনে যত বাধাই আসুক লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর চরিত্র।এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যে দেখা যায় রাশমিকাকে।কখনো হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। কখনো লাথি ও আঘাতে প্রতিপক্ষকে কাবু করছেন। মোটরসাইকেল চালানোর দৃশ্যও রয়েছে টিজারে।তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পানির নিচের লড়াইয়ের দৃশ্য। সেখানে একাধিক প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়তে দেখা গেছে তাঁকে।এই চরিত্রের জন্য রাশমিকাকে নিতে হয়েছে কঠোর শারীরিক প্রস্তুতি।শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন অভিনেত্রী। একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর পেশি ও হাড়ের সংযোগকারী টিস্যু ছিঁড়ে যায় বলে জানিয়েছিলেন তিনি।চোটটি ছিল বেশ যন্ত্রণাদায়ক। 

আড়ও পড়ুন,১৪ ঘণ্টায় ১০ লাখ ভিউ চয়নিকা চৌধুরীর বিষণ্ণ মেঘে

তারপরও পর্দায় সেই কষ্টের ছাপ নয় বরং চরিত্রটির দৃঢ়তা আর লড়াইয়ের মানসিকতাই ফুটিয়ে তুলেছেন রাশমিকা।সাধারণ বাণিজ্যিক সিনেমায় রাশমিকাকে যেভাবে গ্ল্যামারনির্ভর চরিত্রে দেখা যায় ‘মাইসা’য় তার একেবারেই ভিন্ন চিত্র।এখানে তিনি মাটির কাছাকাছি থাকা একজন সাধারণ নারী। কিন্তু প্রতিকূলতার সামনে ভয় না পাওয়া এবং নিজের জন্য লড়াই করে যাওয়াই তাঁর চরিত্রের মূল শক্তি।টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।অনেক দর্শক রাশমিকার অভিনয় এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন নারীকেন্দ্রিক সিনেমায় এমন শক্তিশালী চরিত্রই দেখতে চান তাঁরা।‘মাইসা’য় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এবার রোমান্টিক নায়িকার পরিচিত ছক থেকে বেরিয়ে ‘মাইসা’য় তাঁর অ্যাকশন অবতার দর্শকদের কতটা চমকে দেয় সেটিই দেখার অপেক্ষা।

বিষয় : রাশমিকা নায়িকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রোমান্টিক নায়িকা থেকে ভয়ংকর যোদ্ধা রাশমিকা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x