শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ডিউক থেকে মাদকসম্রাট, আরও দুনিয়া

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

ডিউক থেকে মাদকসম্রাট, আরও দুনিয়া
ডিউক থেকে মাদকসম্রাট

ব্রিটিশ অভিজাত পরিবার, রাজকীয় প্রাসাদ, দামি পোশাক—সবকিছুর আড়ালে মাদকের বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের মালিক একজন ডিউক। সঙ্গে অপরাধজগতের প্রভাবশালী নারী, ইতালীয় মাফিয়া আর ক্ষমতার লড়াই। গাই রিচির ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুমে অপরাধের গল্প আরও বিস্তৃত হয়েছে, যুক্ত হয়েছে নতুন ভূগোল ও নতুন প্রতিপক্ষ।৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুম।নতুন মৌসুমের গল্প শুরু হচ্ছে প্রথম মৌসুমের প্রায় এক বছর পর।এডি হর্নিম্যান—যিনি একসময় অপরাধজগত থেকে দূরে থাকতে চেয়েছিলেন—এবার নিজেই হয়ে উঠেছেন বড় এক অপরাধসাম্রাজ্যের অংশীদার।বাবার কাছ থেকে পাওয়া বিশাল সম্পত্তির আড়ালে পাওয়া গাঁজার ব্যবসা এবার ছড়িয়ে পড়ছে আরও দূরে।এডির সঙ্গে রয়েছেন সুজি গ্লাস। দুজনের অংশীদারত্ব এবার পাড়ি দিচ্ছে ইতালিতে। সেখানে অপেক্ষা করছে নতুন প্রতিপক্ষ, নতুন ব্যবসা আর আরও বড় ঝুঁকি।এডির চরিত্রেও এসেছে বড় পরিবর্তন।প্রথম মৌসুমে অপরাধজগতের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল তাঁর প্রধান লড়াই। এবার তিনি নিজেই ক্ষমতা ধরে রাখতে এবং সাম্রাজ্য বড় করতে চাইছেন।

আড়ও পড়ুন,নতুন রূপে পুলিশ কর্মকর্তা কারিনা কাপুর

অন্যদিকে সুজি ও তাঁর বাবা ববি গ্লাসের সঙ্গে সম্পর্কও ক্রমেই জটিল হচ্ছে।দ্বিতীয় মৌসুমে মোট আটটি পর্ব। থিও জেমস, কায়া স্কোডেলারিও ও রে উইনস্টোনের পাশাপাশি রয়েছেন ড্যানিয়েল ইংস, জোয়েলি রিচার্ডসন ও ভিনি জোন্স। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন জিয়ানকার্লো এসপোসিতো।গাই রিচির চেনা দ্রুতগতির সংলাপ, কালো রসিকতা, হঠাৎ সহিংসতা আর অদ্ভুত চরিত্র—সবই রয়েছে নতুন মৌসুমে।মুক্তির পর দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ৭ থেকে ১৩ সেপ্টেম্বরের হিসাবে দ্বিতীয় মৌসুম প্রায় ৯৯ লাখ ভিউ পেয়েছে। একই সময়ে প্রথম মৌসুমও নতুন করে পেয়েছে প্রায় ৫৫ লাখ ভিউ।অর্থাৎ নতুন মৌসুমের সাফল্যে পুরোনো গল্পেও ফিরছেন দর্শকেরা।

দ্বিতীয় মৌসুমের আগেই তৃতীয় মৌসুমের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স। অর্থাৎ এডি হর্নিম্যান, সুজি গ্লাস আর তাঁদের অপরাধসাম্রাজ্যের গল্প এখানেই শেষ হচ্ছে না।

বিষয় : দুনিয়া ডিউক মাদকসম্রাট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডিউক থেকে মাদকসম্রাট, আরও দুনিয়া

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ডিউক থেকে মাদকসম্রাট, আরও দুনিয়া
0:00 0:00
1.0x