বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুখার্জি পরিবারে।যশ রাজ ফিল্মসের এক বিবৃতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্যও সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।রানি মুখার্জির সঙ্গে মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানেও রানির সঙ্গে কৃষ্ণা মুখার্জিকে দেখা গেছে। বিভিন্ন সময়ে নিজের মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়েছেন রানি।বাংলা চলচ্চিত্রজগতের সঙ্গেও কৃষ্ণা মুখার্জির সম্পৃক্ততা ছিল। একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত এই শিল্পী সংগীতের জগতেও নিজের পরিচয় তৈরি করেছিলেন।রানি মুখার্জির অভিনয়জীবনের শুরুর গল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার মায়ের। রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব আসে তার বাবার বন্ধু ও প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন মায়ের পরামর্শেই তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আড়ও পড়ুন,ডিউক থেকে মাদকসম্রাট, আরও দুনিয়া
পরিবারের আর্থিক পরিস্থিতি কিছুটা ভালো করার আশাও তার মা করেছিলেন বলে জানান রানি। মায়ের সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে রানির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।‘গুলাম’ ‘কুচ কুচ হোতা হ্যায়’ ‘সাথিয়া’ ‘হাম তুম’ এবং ‘ব্ল্যাক’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন রানি মুখার্জি। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তাকে।মায়ের মৃত্যুর পর গভীর শোকে রয়েছে মুখার্জি পরিবার। এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সবার ভালোবাসা প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।
মতামত