শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রিংকুর নতুন নাটকে আবারও মা মেয়ে ছন্দা সুনেরাহ

সুনেরাহ

এক কোটিরও বেশি ভিউ পাওয়া নাটক ‘ঝরা বকুল’-এর পর আবারও মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা এবং এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।দুজনকেই এবার দেখা যাবে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন একটি নাটকে। তবে এখনো নাটকটির নাম চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। এরই মধ্যে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।নতুন নাটকটি নিয়ে বেশ আশাবাদী ছন্দা। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘ঝরা বকুল’-এ সুনেরাহর সঙ্গে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করে তারা ভালো সাড়া পেয়েছিলেন। এবারও গল্পটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।সুনেরাহর অভিনয়েরও প্রশংসা করেছেন ছন্দা। তাঁর মতে, সময়ের সঙ্গে সুনেরাহ অভিনয়ে আরও পরিণত হয়েছেন এবং ভবিষ্যতে তিনি আরও ভালো করবেন।নতুন এই নাটকে ছন্দা ও সুনেরাহর সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান। নির্মাতা ও অভিনয়শিল্পীদের সমন্বয়ে নাটকটি দর্শকের কাছে ভালোভাবে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।এদিকে বর্তমানে ছন্দা দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘খুশবু’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। 

আড়ও পড়ুন,লজিস্টিক জটিলতায় স্থগিত সৌদির রেড সি চলচ্চিত্র উৎসব

খুব শিগগিরই রাফাত মজুমদার রিংকুর আরও একটি নাটকেও অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে ছন্দা অভিনীত আরও দুটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। ভিকি জাহেদ পরিচালিত ‘আমাদের নীল বাড়ি’ প্রচার হবে চ্যানেল আইতে। আর হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’ প্রচার হবে এশিয়ান টিভিতে।সুনেরাহ বিনতে কামালও সাম্প্রতিক সময়ে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে ইরফান সাজ্জাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।এর আগে ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পান সুনেরাহ।এবার আবারও ছন্দার সঙ্গে মা ও মেয়ের চরিত্রে তাঁর অভিনয় কতটা দর্শকপ্রিয়তা পায় সেটিই দেখার অপেক্ষা।

বিষয় : নাটক রিংকু সুনেরাহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রিংকুর নতুন নাটকে আবারও মা মেয়ে ছন্দা সুনেরাহ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x