লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক পরিসরের এত বড় একটি চলচ্চিত্র উৎসব সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা এবং সময় নির্ধারণের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আয়োজকরা জানিয়েছে তারা এমন একটি সময় ও পরিবেশে উৎসবটি আয়োজন করতে চায় যেখানে দর্শক নির্মাতা এবং আন্তর্জাতিক অতিথিদের সামনে রেড সি চলচ্চিত্র উৎসবের বিশেষ অভিজ্ঞতা যথাযথভাবে তুলে ধরা সম্ভব হবে।এই ঘোষণা এমন এক সময়ে এলোলজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক পরিসরের এত বড় একটি চলচ্চিত্র উৎসব সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা এবং সময় নির্ধারণের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আয়োজকরা জানিয়েছে তারা এমন একটি সময় ও পরিবেশে উৎসবটি আয়োজন করতে চায় যেখানে দর্শক নির্মাতা এবং আন্তর্জাতিক অতিথিদের সামনে রেড সি চলচ্চিত্র উৎসবের বিশেষ অভিজ্ঞতা যথাযথভাবে তুলে ধরা সম্ভব হবে।এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা রয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও রয়েছে। তবে উৎসব স্থগিতের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক আছে বলে রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানায়নি।২০২৬ সালের মূল উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম চালু থাকবে। রেড সি ফান্ড এবং রেড সি ল্যাবসের মতো উদ্যোগগুলোও চলবে। পাশাপাশি নভেম্বর ২০২৬ থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।রেড সি চলচ্চিত্র উৎসব সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র আয়োজন। ২০১৯ সালে এর যাত্রা শুরু হলেও প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২০ সালে। সৌদি আরবে দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর বাণিজ্যিক সিনেমা হল চালু হওয়ার কয়েক বছর পর এই আন্তর্জাতিক উৎসবের উদ্যোগ নেওয়া হয়।এরপর থেকে আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা শিল্পী এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনস্থলে পরিণত হয়েছে জেদ্দার এই উৎসব। এখন ২০২৭ সালের নতুন আয়োজনে রেড সি চলচ্চিত্র উৎসব কীভাবে ফিরে আসে সেটিই দেখার বিষয়। যখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা রয়েছে।
আড়ও পড়ুন,৭৫ বছর বয়সে মারা গেলেন রানি মুখার্জির মা
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও রয়েছে। তবে উৎসব স্থগিতের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক আছে বলে রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানায়নি।২০২৬ সালের মূল উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম চালু থাকবে। রেড সি ফান্ড এবং রেড সি ল্যাবসের মতো উদ্যোগগুলোও চলবে। পাশাপাশি নভেম্বর ২০২৬ থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।রেড সি চলচ্চিত্র উৎসব সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র আয়োজন। ২০১৯ সালে এর যাত্রা শুরু হলেও প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২০ সালে। সৌদি আরবে দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর বাণিজ্যিক সিনেমা হল চালু হওয়ার কয়েক বছর পর এই আন্তর্জাতিক উৎসবের উদ্যোগ নেওয়া হয়।এরপর থেকে আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা শিল্পী এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনস্থলে পরিণত হয়েছে জেদ্দার এই উৎসব। এখন ২০২৭ সালের নতুন আয়োজনে রেড সি চলচ্চিত্র উৎসব কীভাবে ফিরে আসে সেটিই দেখার বিষয়।
মতামত