শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে বুধবার প্রকাশিত তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে। সেখানে নতুন করে ভর্তি হয়েছেন ৪০৫ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন এবং খুলনা বিভাগে ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বরিশাল বিভাগে ১৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আড়ও পড়ুন,জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বৃদ্ধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।এ ছাড়া রাজশাহী বিভাগে ১৫৬ জন ময়মনসিংহ বিভাগে ১১৩ জন রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন দুজন। এ ছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, আক্রান্তের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি আবারও সামনে এসেছে।বিশেষজ্ঞরা দীর্ঘস্থায়ীভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে থাকেন। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিষয় : মৃত্যু ডেঙ্গু ভয়াবহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x