শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সমঝোতা হলে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন প্রয়োজনীয় শর্ত পূরণ হলে এই গুরুত্বপূর্ণ নৌপথে সাত দিনের মধ্যেই স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব।শুক্রবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে তেহরান। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন আরাকচি। বৈঠকে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়।আরাকচি বলেন চাপ হুমকি বা ভয় দেখিয়ে ইরানকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না।

 আরও পড়ুন,তুরস্কের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

 চাপের মুখে দেশটি তার সার্বভৌম অধিকারও ছাড়বে না। তবে যুক্তরাষ্ট্র যদি সমঝোতা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আন্তরিক হয় তাহলে সবকিছু প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রস্তাবে মধ্যপ্রাচ্যে সাত দিনের জন্য সামরিক সংঘাত বন্ধের বিষয়টি রয়েছে। এর আওতায় লেবাননও থাকবে। পাশাপাশি বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় করা তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ বন্ধের মতো শর্তও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির সপ্তম দিনে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে।এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন ইয়েমেনে চলমান সংঘাতের অবসানও তেহরানের দাবিগুলোর অন্যতম।হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। ফলে এই নৌপথের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বাজারেও ব্যাপক উদ্বেগ রয়েছে।

বিষয় : সমঝোতা ৭ দিনের হরমুজ খুলে দেবে ইরান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সমঝোতা হলে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x