কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির—এনসিপির—মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তবে হামলার পেছনে চাঁদাবাজির অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।পোস্টে পাটওয়ারী জুলাইয়ের আন্দোলনের সময় সালমান মুক্তাদিরের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকে নীরব ছিলেন, তখন সালমান প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
আড়ও পড়ুনজাসদ কার্যালয়ে পুলিশের অভিযান আটক অর্ধশতাধিক
এনসিপির এই নেতা প্রশ্ন তোলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী। তিনি বলেন, এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।শেষে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহ যেন দেশকে সব চাঁদাবাজ সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করেন।
এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। বিভিন্ন প্রতিবেদনে স্টুডিওর সিসিটিভি ক্যামেরা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা নিয়ে যাওয়ার অভিযোগের কথাও বলা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মতামত