শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা

দুই জায়ান্ট পান্ডা

চীন থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানার উদ্দেশে যাত্রা করেছে দুটি জায়ান্ট পান্ডা। দেশ দুটির সম্পর্ক জোরদারে বেইজিংয়ের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র ধারাবাহিকতায় তাদের পাঠানো হচ্ছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যানুযায়ী, স্থানীয় সময় ভোর ২টা ৫৫ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংদু থেকে আটলান্টার উদ্দেশে উড়াল দেয় পান্ডা দুটি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফর শেষ হওয়ার এক দিন পর তাদের যাত্রা শুরু হয়।

সফরে শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের বাণিজ্য যুদ্ধবিরতি আরও বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে একটি হটলাইন চালুর বিষয়ে একমত হন। এর পরপরই নতুন দুই পান্ডার যুক্তরাষ্ট্র যাত্রা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতীকী গুরুত্ব বহন করছে।

পান্ডা দুটির নাম পিং পিং ও ফু শুয়াং। ২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা পিং পিংয়ের নামের অর্থ ‘শান্তি’। গাছে ওঠায় সে বিশেষ দক্ষ। আর একই বছরের ১৮ অক্টোবর জন্ম নেওয়া স্ত্রী পান্ডা ফু শুয়াংয়ের নামের অর্থ ‘দ্বৈত আশীর্বাদ’। খাবার খুঁজে পেতে সে বেশ দক্ষ।চেংদুর জায়ান্ট পান্ডা ব্রিডিং রিসার্চ বেসের কর্মকর্তারা বয়স, স্বাস্থ্য, জেনেটিক বৈশিষ্ট্য ও স্বভাব বিবেচনা করে পান্ডা দুটিকে নির্বাচন করেছেন। তাদের শান্ত স্বভাব এবং একে অপরের সঙ্গে মানিয়ে চলার সক্ষমতাও বিবেচনায় নেওয়া হয়েছে।

আড়ও পড়ুন,উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

প্রায় ১৫ ঘণ্টার বিমানযাত্রা শেষে আটলান্টায় পৌঁছানোর পর পান্ডা দুটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদের দেখভালের জন্য চীন থেকে পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞরাও যুক্তরাষ্ট্রে যাবেন।দীর্ঘদিন ধরেই পান্ডা বিনিময়কে কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে চীন। শি জিনপিংও বলেছেন, জায়ান্ট পান্ডা চীনা ও মার্কিন জনগণের মধ্যে বন্ধুত্বের দূত।

আটলান্টা চিড়িয়াখানায় এর আগেও পান্ডা ছিল। লুন লুন ও ইয়াং ইয়াং নামের এক জোড়া পান্ডা সেখানে ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে সাতটি বাচ্চার জন্ম দিয়েছিল। পরে তাদের চেংদুতে ফিরিয়ে নেওয়া হয়।

নতুন পান্ডা দুটির যাত্রার আগে এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয় এবং দীর্ঘ বিমানযাত্রার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। খাঁচায় অভ্যস্ত করার পাশাপাশি উড়োজাহাজের উচ্চ শব্দের সঙ্গেও তাদের পরিচিত করা হয়েছে।পান্ডা দুটির পরিচর্যাকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন যত্ন করে বড় করার পর তাদের বিদায় দেওয়া আবেগের। জন্মের সময় মাত্র ১০০ গ্রামের কিছু বেশি ওজনের এই দুই পান্ডা এখন যুক্তরাষ্ট্রের নতুন ঠিকানার পথে।

বিষয় : যুক্তরাষ্ট্র চীন পান্ডা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x