শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে ছাত্রদল নেতা হামিমের সমালোচনা

ছাত্রদল নেতা হামিমের সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ঘোষিত ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে সমালোচনা করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচিতে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানান।

হামিম তার পোস্টে হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এর আগে বন্যার অনুদানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পোস্টে তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজনের জীবনযাপনে পরিবর্তন এসেছে। তার ভাষ্য অনুযায়ী, আগে যাদের সাধারণ স্যান্ডেল ও সিম্ফনি মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যেত, পরে তাদের দামি ব্র্যান্ডের জুতা ও আইফোন ব্যবহার করতে দেখা গেছে।

আড়ও পড়ুন,জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত, অভিযোগ পলকের

এ ছাড়া আগে ক্যাম্পাসে সাইকেলে চলাফেরা করতেন—এমন কয়েকজনকে ৫ আগস্টের পর বিভিন্ন গাড়িতে চলতে দেখা গেছে বলেও দাবি করেন হামিম। একই ধরনের বক্তব্য নিয়ে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

হামিমের পোস্টে আরও অভিযোগ করা হয়, গণভিক্ষা কর্মসূচির মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কথিত ‘কালো টাকা’ বৈধ করার চেষ্টা হতে পারে। এ কারণে তিনি কর্মসূচিতে কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানান।

বিষয় : সমালোচনা হাসনাত ছাত্রদল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে ছাত্রদল নেতা হামিমের সমালোচনা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x