শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অভিবাসন আইন না মানায় কানাডা থেকে ফেরত ৩৪০ বাংলাদেশি

কানাডা থেকে ফেরত ৩৪০ বাংলাদেশি

চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি কানাডা থেকে অপসারণের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএর ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কানাডা বিশ্বজুড়ে মোট ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক রয়েছেন—৪ হাজার ২২৭ জন। এরপর মেক্সিকোর ২ হাজার ২৮২ জন, যুক্তরাষ্ট্রের ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন এবং রোমানিয়ার ৪৩৩ জনকে ফেরত পাঠানো হয়েছে।

প্রথম ছয় মাসে ২২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। আগস্ট শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে। ফেরত পাঠানোর সংখ্যার হিসাবে বাংলাদেশ শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে।সিবিএসএর পরিসংখ্যানে দেখা যায়, কানাডা থেকে বিদেশি নাগরিকদের অপসারণের সবচেয়ে বড় কারণ অভিবাসন আইন না মানা। এ কারণে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৫ জন এবং আশ্রয়প্রার্থী নন—এমন আরও ১ হাজার ৭৯৪ জনকে ফেরত পাঠানো হয়েছে।

আড়ও পড়ুন,পাকিস্তানের আকাশ এড়িয়ে চীনের হোটান আকাশপথ ব্যবহারের আলোচনা, ইউরোপগামী ফ্লাইটে নতুন সম্ভাবনা

এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে কানাডা থেকে অপসারণ করা হয়েছে।অপসারণের আদেশের মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

অন্যদিকে, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ভারতের ১০ হাজার ২৯৫ জন এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন। ১ হাজার ৩৬৮ জন নিয়ে এই তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম।

বিষয় : বাংলাদেশ মানায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অভিবাসন আইন না মানায় কানাডা থেকে ফেরত ৩৪০ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x