রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শেখার পরামর্শ জামায়াতকে

ইসলামী মূল্যবোধ শেখার পরামর্শ জামায়াতকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলামের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামকে পুঁজি করে এবং ইসলামী লেবাস ধারণ করে যারা ইসলামের ক্ষতি করছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে তিনি মানুষকে সচেতন করেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে হেফাজত আমিরের বক্তব্য মানুষকে সচেতন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন রাশেদ খাঁন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ইসলামী রাজনীতির কথা যারা বলছেন,

আড়ও পড়ুন,চাঁদাবাজির অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছাড়বেন রাকসুর জিএস

তাদের উচিত ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয় তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা। একই সঙ্গে জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের বৈসাদৃশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খাঁন আরও বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের দায়িত্ব ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা। বর্তমান সরকারকে সহযোগিতা করা উচিত—হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতে এমন বক্তব্যও এসেছে বলে জানান তিনি। সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রাশেদ খাঁনের বক্তব্যগুলো তার নিজস্ব রাজনৈতিক মন্তব্য। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয় : জামায়াত পরামর্শ হেফাজত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শেখার পরামর্শ জামায়াতকে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x