শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ব্যক্তিগত মুহূর্ত ফাঁস ঠেকাতে অনিরুদ্ধর বিশেষ পরামর্শ

ব্যক্তিগত মুহূর্ত ফাঁস ঠেকাতে অনিরুদ্ধর বিশেষ পরামর্শ

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ফুটেজ অনুমতি ছাড়া অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঘটনা ঘিরে বিনোদন অঙ্গনে আবারও আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি পর্বে অভিনয় করেছেন অনিরুদ্ধ। রাধিকা আপ্তের সঙ্গে তার স্ক্রিন শেয়ার খুব বেশি না হলেও সহকর্মীর এমন অভিজ্ঞতার অস্বস্তি তিনি বুঝতে পারছেন বলে জানিয়েছেন। সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, বর্তমান সময়ের সিনেমা ও ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য এখন স্বাভাবিক বিষয়। এসব দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টিমেসি কো-অর্ডিনেটরও থাকেন। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন,দীর্ঘ প্রেমের পর সংসার নিয়ে যা বললেন বিজয় অনিরুদ্ধ জানান, এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি তিনি। মূলত কমেডি ঘরানার চরিত্রেই কাজ করেছেন। তবে অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের কোনো ফুটেজ প্রকাশ পেলে একজন অভিনয়শিল্পীর জন্য সেটি কতটা অস্বস্তিকর হতে পারে, তা তিনি কল্পনা করতে পারেন। তার মতে, শুটিং সেটে গোপনীয়তা রক্ষায় সাধারণত ক্রু ও কর্মীদের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এনডিএ করা থাকে। অনুমতি ছাড়া কোনো ফুটেজ ধারণ বা প্রকাশ করার সুযোগ নেই। এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।  রাধিকার ঘটনায় ঠিক কীভাবে ফুটেজ বাইরে এসেছে, সে বিষয়ে নিশ্চিত নন অনিরুদ্ধ। তবে সেটের ভেতরের কেউ অথবা বাইরে থেকে অননুমোদিতভাবে মুঠোফোনে দৃশ্য ধারণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।  এ ধরনের ঘটনা ঠেকাতে শুটিং সেটে আরও কঠোর নিয়মের পক্ষে মত দিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে অন্তরঙ্গ বা সংবেদনশীল দৃশ্যের শুটিংয়ের সময় সেটে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, শুটিং চলাকালে মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা থাকলে ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শেখার পরামর্শ জামায়াতকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত। শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলামের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামকে পুঁজি করে এবং ইসলামী লেবাস ধারণ করে যারা ইসলামের ক্ষতি করছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে তিনি মানুষকে সচেতন করেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করার যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে হেফাজত আমিরের বক্তব্য মানুষকে সচেতন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন রাশেদ খাঁন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ইসলামী রাজনীতির কথা যারা বলছেন,আড়ও পড়ুন,চাঁদাবাজির অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছাড়বেন রাকসুর জিএসতাদের উচিত ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয় তা হেফাজতে ইসলামের কাছ থেকে শেখা। একই সঙ্গে জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের বৈসাদৃশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খাঁন আরও বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের দায়িত্ব ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা। বর্তমান সরকারকে সহযোগিতা করা উচিত—হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতে এমন বক্তব্যও এসেছে বলে জানান তিনি। সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রাশেদ খাঁনের বক্তব্যগুলো তার নিজস্ব রাজনৈতিক মন্তব্য। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শেখার পরামর্শ জামায়াতকে