শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

জ্যোতিনগর কলোনিতে পানিসংকট, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পানি সরবরাহ বন্ধ ও উচ্ছেদের নোটিশ ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম।সম্প্রতি কলোনিটির পানি সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন তিনি। সমীরুলের অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ এবং ধর্মীয় পরিচয়ের কারণে কলোনির বাসিন্দাদের মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখানে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, কলকাতার জ্যোতিনগর কলোনিতে পাঁচটি পানির কল দিয়ে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২৯ জুলাই থেকে কলগুলোতে পানি আসছে না। তাঁদের অভিযোগ, রাস্তা মেরামতের কাজ চলার সময় ২৮ জুলাই রাতে কলোনির মূল পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সময়ে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। 

আরোও পড়ুন,রিয়াদ বিমানবন্দরে একের পর এক হামলা, ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসার উদ্বেগ সৌদির

বাসিন্দারা আরও জানান, বিদ্যুৎ সরবরাহ পরে পুনরায় চালু করা হলেও পানির সংকট কাটেনি। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি বলে তাঁদের অভিযোগ। সমীরুল ইসলাম তাঁর চিঠিতে বলেছেন, নিরাপদ পানি ও স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া মানুষের মৌলিক মানবাধিকারের অংশ। দীর্ঘদিন পানি সরবরাহ বন্ধ থাকায় কলোনির বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ ও বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, কলোনির জমির মালিকানা ও উচ্ছেদ নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। জমিটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের অধীন। বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাইকোর্ট উচ্ছেদ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। অন্যদিকে, বন্দর কর্তৃপক্ষ জমি দখল, রাজস্ব ক্ষতি ও নিরাপত্তাঝুঁকির বিষয় তুলে ধরেছে। ফলে পানি সরবরাহ পুনরুদ্ধার, বাসিন্দাদের অধিকার এবং জমির মালিকানা নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

বিষয় : অভিযোগ জ্যোতিনগর পানিসংকট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জ্যোতিনগর কলোনিতে পানিসংকট, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x