সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন
শেখ হাসিনা

২০২৪ সালের বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন (চার্জগঠন) করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর এই আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেন। মামলার মোট ৩৪ জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২২ জন শুরু থেকেই পলাতক রয়েছেন। শুনানিকালে কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। 

আরও পড়ুন,পতিত শক্তির অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাশাপাশি জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং একজন অন্য মামলায় আটক থাকায় উপস্থিত করা হয়নি। আদালতে উপস্থিত থাকা আসামিরা অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এর আগে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানিয়ে শুনানিতে অংশ নিলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান চার্জশিট জমা দেন। এই মামলায় আওয়ামী লীগ সরকারের একাধিক সাবেক মন্ত্রী, এমপি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকেও আসামি করা হয়েছে।

বিষয় : চার্জগঠন শেখ হাসিনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন
0:00 0:00
1.0x