রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সমবায় সমিতিকে দুর্নীতিমুক্ত ও সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে দেশের অধিকাংশ সমবায় সমিতির কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কাজ করছে। দীর্ঘ ইতিহাস ও সম্ভাবনা থাকা সত্ত্বেও সমবায় আন্দোলন তার আগের অবস্থান ধরে রাখতে পারেনি। এ আন্দোলনকে সফল করতে হলে প্রথমেই সমবায় সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে। তিনি বলেন, ১৯০৪ সালে সমবায় আন্দোলনের সূচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। এ ক্ষেত্রে তিনি সমবায় আন্দোলনের পথিকৃৎ ড. আখতার হামিদ খানকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালকের দায়িত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। একই সঙ্গে সমবায় খাতের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন।

আরও পড়ুন, বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা সময়ের অপচয়: অর্থমন্ত্রী

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে সমবায় সমিতিগুলোকে এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে। এ জন্য সমবায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণের উপযোগী করে বিদ্যমান আইন সংশোধন এবং যুগোপযোগী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে বড় ধরনের সমস্যা রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় ও সমবায় অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে সমবায়ভিত্তিক কোম্পানি গঠন করে উৎপাদক সমিতিগুলোকে বাজারজাতকরণে সহায়তা দেওয়ার প্রস্তাব করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বক্তব্য দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম। স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির। এ বছরের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘করব সমবায়, গড়ব দেশ। সবার জন্য বাংলাদেশ’। অনুষ্ঠানে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিষয় : সমবায় সমিতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সমবায় সমিতিকে দুর্নীতিমুক্ত ও সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x