নতুন অবকাঠামো যুক্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি নির্মাণ করবে সরকার। একই এলাকায় নির্মাণ করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সলিমপুরেই পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত। পাহাড়ি এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারি কার্যক্রম জোরদারের লক্ষ্যেই সেখানে বড় ধরনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়েও কথা বলেন তিনি। আরও পড়ুন,প্রাথমিক বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টি নিশ্চিতের সুপারিশস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। এ লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে সরকার কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে নোয়াখালী পাড়া ও রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি আরও বলেন, পুলিশ ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। এখন পুলিশের প্রতি মানুষের এই আস্থা ধরে রাখাই সরকারের অন্যতম দায়িত্ব। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি পুলিশ প্রশিক্ষণ ও কারা ব্যবস্থাপনায়