মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

খেজুর, আপেল ও কমলা

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং খুচরা পর্যায়ে দাম সহনীয় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, এই নতুন শুল্ক-কর সুবিধা অবিলম্বে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের তথ্যমতে, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্যাকেটজাত কিংবা খোলা—উভয় ধরনের খেজুর আমদানির ক্ষেত্রে চারটি এইচএস কোডের আওতায় এই সুবিধা প্রযোজ্য হবে।

আরও পড়ুন, ব্যাংক পরিচালনা পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা, আইনের খসড়া চূড়ান্ত

অন্যদিকে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য তাজা আপেল ও কমলা আমদানিতে বিশেষ শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ে ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি (আরডি) ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশের অতিরিক্ত অংশ প্রত্যাহার করা হয়েছে। এর পাশাপাশি আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আগাম কর (এটি) সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রমজানের বেশ কয়েক মাস আগেই শুল্ক-কর ছাড়ের ঘোষণা আসায় আমদানিকারকেরা আগেভাগেই পণ্য সংগ্রহ এবং ঋণপত্র (এলসি) খোলার প্রস্তুতি নিতে পারবেন। এর ফলে রমজানের আগেই বাজারে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সুফল সাধারণ ভোক্তারা খুচরা বাজারে কতটা পাবেন, তা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে ফলের দাম, ডলারের বিনিময় হার, পরিবহন খরচ এবং আমদানি ও বিপণন পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফার হার খুচরা দামে বড় প্রভাব ফেলে। তাই শুল্ক-কর ছাড়ের প্রকৃত সুফল ভোক্তাদের কাছে পৌঁছে দিতে আমদানি, সরবরাহ ব্যবস্থা এবং বাজারদর নিয়মিত তদারকি করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : শুল্ক রমজান খেজুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x