রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সকালেই শেষ ৮০ বস্তা সার, ক্ষুব্ধ কৃষকের সড়ক অবরোধ

সকালেই শেষ ৮০ বস্তা সার, ক্ষুব্ধ কৃষকের সড়ক অবরোধ

শুক্রবার সকাল। কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজার।এখানে ডিলার পয়েন্ট সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই ভোর থেকে সার বিতরণ শুরু করেন ডিলার। ফলে সকাল ৮টার দিকে সার নিতে আসা অনেক কৃষক খালি হাতে ফিরে যেতে বাধ্য হন।এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পাশাপাশি মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদামের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। আড়ও পড়ুন,হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসে সিলেটে জিপিএ-৫ সংবর্ধনাপ্রায় সাড়ে চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশি নিরাপত্তায় গুদাম থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়।তবে কৃষি কর্মকর্তার দাবি, ওই ডিলার পয়েন্টে মোট ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবেই শেষ হয়। পরে কয়েকশ কৃষক সেখানে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন।পুলিশ জানায়, সারের দাবিতে কৃষকেরা সড়ক অবরোধ করলেও পরে তা তুলে নেওয়া হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চাহিদার তুলনায় কৃষকের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।