এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কমিটি
জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি আংশিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছর এই কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন রয়েছেন।আরও পড়ুন,পাটওয়ারীর ওপর হামলাকে পঞ্চম ঘটনা বললেন নাহিদ ইসলামসংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটির মাধ্যমে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত যোদ্ধাদের সংগঠিত করা এবং তাদের দাবি ও অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের বিষয়ে ন্যায়বিচার এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়টিকেও সংগঠনটির অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। তবে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী সময়ে জানানো হবে কি না সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।