বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে সোমবার ১৯ অক্টোবর স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭১ ডলার ৬৫ সেন্টে দাঁড়িয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯১ ডলার ৯০ সেন্টে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে স্বর্ণের বাজারে এখন বিনিয়োগকারীদের প্রধান নজর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন মুদ্রানীতিবিষয়ক বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড। বিশ্লেষকদের মতে, সুদের হারের সিদ্ধান্তের পাশাপাশি মূল্যস্ফীতি ও শ্রমবাজারের নতুন তথ্য স্বর্ণের দামের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, তেলের দাম কমে যাওয়ায় ফেডের ওপর মূল্যস্ফীতিজনিত চাপ কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। তাঁর মতে, ডলারের দাম শক্তিশালী থাকা সত্ত্বেও স্বর্ণের দাম ধরে রাখা উল্লেখযোগ্য বিষয়। আরও পড়ুন,গ্রাহকদের পেনশন হিসাবে যুক্ত হলো মুনাফার টাকানিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় ডলার ও স্বর্ণ দুটিই সুবিধা পাচ্ছে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ সম্পদ মনে করেন বিনিয়োগকারীরা। তবে সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যেতে পারে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অন্তত আরও একবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। প্লাটিনামের দাম ১ দশমিক ২৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। দেশে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারণে ফেডের সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মানিত করার আশ্বাস

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এদিকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।আরও পড়ুন,প্রবাসীদের ভোট নিশ্চিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় নেপালবৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। ব্রিটিশ এমপি আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন। একই দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ ছাড়া ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনে হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মানিত করার আশ্বাস

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি মেসির

বার্সেলোনার জার্সিতে যেমন ছিলেন আপন মহাতারকা তেমনি আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে আর্জেন্টিনার জার্সিতে ছিলেন সমালোচনার কেন্দ্রে। ক্লাবের হয়ে একের পর এক ব্যক্তিগত ও দলীয় সাফল্য পেলেও দেশের হয়ে শিরোপা জিততে না পারায় আর্জেন্টিনার মানুষের কাছে একসময় চক্ষুশূল হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। সেই দুঃখ আর অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিয়েছিলেন তিনি। তবে অবসর ভেঙে ফিরে আসার পর যেন নতুন এক মেসির জন্ম হয়। একের পর এক রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে এনে দেন শিরোপা। শেষ পর্যন্ত ২০২২ কাতার বিশ্বকাপ জিতে পূর্ণ করেন আজন্ম স্বপ্ন। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৮ বছর বয়সী মেসির। কিন্তু অভিষেকটা ছিল দুঃস্বপ্নের। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ২০০৬ বিশ্বকাপে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে অভিষেক করেন মেসি।আরও পড়ুন,অভিযোগের পর এসেক্সের হয়ে আর মাঠে নামেননি রবিনসার্বিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয়ে করেন বিশ্বকাপের প্রথম গোল। ২০০৮ সালে নাইজেরিয়াকে হারিয়ে অলিম্পিকের স্বর্ণপদক জেতেন তিনি। এরপর আসে হতাশার সময়। ২০১০ বিশ্বকাপ ও ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুললেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। এরপর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালেও ব্যর্থ হয় আর্জেন্টিনা। টানা ফাইনাল হারের পর ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। কিন্তু ২০১৮ বিশ্বকাপের আগে ফিরে আসেন জাতীয় দলে। ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটান। এরপর ২০২২ কাতার বিশ্বকাপ। ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসি জেতেন গোল্ডেন বল। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলে নিজের উত্তরাধিকার আরও সমৃদ্ধ করেন।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি মেসির

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন।জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান।ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। এর প্রতিপাদ্য ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।আরও পড়ুন,কাজিকে তুলে নিয়ে চাঁদা আদায় দল থেকে বহিষ্কার যুবদল নেতাসম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।তুরস্ক সফর শেষে শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি শফিকুর রহমান

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান

বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের বিচারব্যবস্থা সংস্কার ও ফৌজদারি বিচারপ্রক্রিয়া আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী।বক্তব্যে তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বাড়ানো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।আইনমন্ত্রী বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়ও তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও কার্যকর করা প্রয়োজন।আড়ও পড়ুন,ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেনতিনি বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হবে।একই সঙ্গে সময়োপযোগী ও ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করার কথা জানান তিনি।জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর বা ইউএনওডিসি পাঁচ বছর অন্তর এই আন্তর্জাতিক কংগ্রেসের আয়োজন করে। বিশ্বজুড়ে অপরাধ প্রতিরোধ, ফৌজদারি বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেসে আলোচনা হচ্ছে।বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এই বক্তব্যে জাতীয় পর্যায়ের বিচারিক সংস্কারের পাশাপাশি আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে গেটস ফাউন্ডেশন ভিসা ফাউন্ডেশন রকফেলার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে।প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পায়।বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।আড়ও পড়ুন,ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনেরবাংলাদেশের জন্য আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থাগুলোর সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দারিদ্র্য হ্রাস স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা প্রযুক্তি এবং জলবায়ু সহনশীলতার মতো বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।প্রাতরাশ বৈঠকের পর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টে অংশ নেবেন। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান : দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক ওই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।এতে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া বুধবার প্রধানমন্ত্রীর ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ন্যায্য ও টেকসই রূপান্তরের বিষয়ে আলোচনা হবে।

জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক