একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমান
দেশ যখন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।শনিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যের খবর সমসাময়িক একটি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।আমানউল্লাহ আমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো ধরনের অপতৎপরতার মাধ্যমে যাতে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।আড়ও পড়ুন,বগুড়ায় শফিকুর রহমান, ‘আট দফা না মানলে এক দফার প্রস্তুতি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন আমান।তিনি বলেন শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত না হয় খারাপ পথে না যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার গুরুত্ব তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। পুরস্কার পেলে শিক্ষার্থীদের আরও ভালো করার আগ্রহ তৈরি হয়। প্রাথমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আরও যত্নবান হতে হবে। শিক্ষক জনপ্রতিনিধি অভিভাবক ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।