নাট্যাঙ্গনের তরুণ ও উদীয়মান নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।তাঁর আকস্মিক মৃত্যুতে ছোট পর্দার অভিনয়শিল্পী ও বিনোদন অঙ্গনের সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে সজীবের সঙ্গে কাটানো স্মৃতি তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন একাধিক তারকা।ঢালিউডের চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল সজীবের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের কথা স্মরণ করেছেন। তিনি জানান সেদিনও সজীব তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন এবং একসঙ্গে সুন্দর গল্প করার কথা বলেছিলেন। তাঁর এমন আকস্মিক চলে যাওয়াকে জীবনের অনিশ্চয়তা হিসেবে উল্লেখ করে সজীবের আত্মার শান্তি কামনা করেন সুনেরাহ।জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রিয় এই নির্মাতার জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন তিনি।অভিনেত্রী সাফা কবির জানিয়েছেন সজীবের লেখনীর প্রতি তাঁর বিশেষ ভালো লাগার কথা। প্রথমবার তাঁর চিত্রনাট্য পড়েই তিনি মুগ্ধ হয়েছিলেন।আড়ও পড়ুন,গণেশ চতুর্থীতে দিশার পোশাক ঘিরে তুমুল বিতর্কসজীব আর কখনো দেখা করতে আসবেন না এই বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছে বলেও আবেগঘন বার্তা দেন তিনি।অভিনেতা তৌসিফ মাহবুবও সজীবের মৃত্যুতে স্তব্ধ। সামনে কাজ হবে দেখা হবে এমন স্বাভাবিক পরিকল্পনার মধ্যেই যে কারও জীবনের শেষ দিন চলে আসতে পারে সেটিই যেন আবার মনে করিয়ে দিল এই মৃত্যু।অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানান সজীবের পাঠানো শেষ কয়েকটি বার্তার কথা। সেখানে নাটকে একসঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল। সেই মেসেজগুলোই এখন কষ্ট নিয়ে পড়ছেন তিনি।অন্যদিকে অভিনেত্রী তানজিন তিশাও সজীবের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করেছেন। দ্রুত দেখা করে অনেক গল্প করার কথা থাকলেও সেই গল্প আর বলা হলো না।সহকর্মীদের মতে তরুণ ও সম্ভাবনাময় এই নির্মাতার আকস্মিক চলে যাওয়া দেশের নাট্যাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ ও সৃষ্টিশীলতার স্মৃতি দীর্ঘদিন সহকর্মী ও দর্শকদের মাঝে বেঁচে থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।