আগামীকাল মঙ্গলবার রাত থেকেই দেশের শিল্প কারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফবিসিসিআই প্রশাসক।মো. ফজলুল হক বলেন প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন আগামীকাল রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুতের সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরতে পারবেন শিল্প উদ্যোক্তারা। তিনি এটিকে বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন।শুধু চলমান সংকট সমাধান নয় আগামী দিনে শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগ বাস্তবায়নে বাড়তি গ্যাস ও বিদ্যুতের চাহিদা কীভাবে পূরণ করা হবে সে বিষয়েও বৈঠকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।আরও পড়ুন, পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চায় শেভরনপ্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান বিদ্যুৎ গ্যাস জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের স্বল্পমেয়াদি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও ব্যবসায়ী প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।গ্যাসের চাহিদা মেটাতে এফএসআরইউর সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বর্তমানে দুটি এফএসআরইউ রয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল ছিল।সরকার সেটি মেরামতের পাশাপাশি প্রাথমিকভাবে তৃতীয় এফএসআরইউ যুক্ত করার এবং পরবর্তীতে সংখ্যা পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা করছে। ২০২৮ সাল শুরুর আগেই তৃতীয় এফএসআরইউ সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে।বৈঠকে এফবিসিসিআই আইসিসিবি বিজিএমইএ বিকেএমইএ বিটিএমএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।