সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নারী নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মুজাহিদকে সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেফতার করেছে বিশেষ প্রতিক্রিয়া বাহিনী এসআরবি-৯।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি জানিয়েছে, বাহিনীটির আত্মপ্রকাশের পর এটিই তাদের প্রথম অভিযান।বুধবার এসআরবি-৯-এর সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।তিনি জানান, মামলার অন্যতম আসামি সত্য বিশ্বাসকে পুলিশ গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের সহযোগিতায় বিয়ানীবাজারে তার নানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আড়ও পড়ুন,ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ডএসআরবির তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মুজাহিদ ‘রাকিব’ নামে ফেসবুকের মাধ্যমে একটি পেশাদার নৃত্যশিল্পী দলের সঙ্গে যোগাযোগ করেন। ১০ সেপ্টেম্বর বিকেলে ওই দলের তিন সদস্য সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় আসেন। তাদের মধ্যে ছিলেন ১৬ ও ১৯ বছর বয়সী দুই নারী এবং সাঈদ হোসেন নামের এক পুরুষ।মামলার অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তাদের নৌকায় করে তিতাস নদীর একটি এলাকায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর নৌকার ছাউন