সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় রণবীর কাপুরের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এবার প্রকাশ করা হয়েছে সিনেমাটিতে আলিয়ার নতুন লুক।প্রকাশিত পোস্টারে রেট্রো ক্যাবারে সাজে দেখা গেছে আলিয়াকে। চেয়ারে বসা অবস্থায় থাকা অভিনেত্রীর পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট। মাথায় ছিল বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ এবং চোখের তীক্ষ্ণ অভিব্যক্তিতে তাঁর পুরো উপস্থিতিতে ফুটে উঠেছে পুরোনো দিনের রেট্রো আমেজ।সিনেমাটির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার নতুন লুক প্রকাশ করে লিখেছেন ‘আগ ভি দিলোঁ কি জান ভি’। পোস্টার প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। আলিয়ার নতুন সাজ ও চরিত্রের উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।এর আগে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করা হয়েছিল। এবার আলিয়ার নতুন লুক সামনে আসায় সিনেমাটির গল্প এবং দুই তারকার চরিত্র নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত এই সিনেমায় আলিয়ার সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় বানসালির পরিচালনায় অভিনয় করেছিলেন আলিয়া।অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে বাস্তব জীবনের দাম্পত্য সম্পর্কের পর্দার রসায়নও সিনেমাটির অন্যতম আকর্ষণ। ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারও জুটি হিসেবে বড় পর্দায় দেখা যাবে রণবীর ও আলিয়াকে।আড়ও পড়ুন,নির্মাতারা একের পর এক অভিনয়শিল্পীর নতুন লুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির প্রচারণা এগিয়ে নিচ্ছেন। এতে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বাড়ছে।সঞ্জয় লীলা বানসালির এই সিনেমাটি সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। প্রচলিত ঐতিহাসিক বা পিরিয়ড সিনেমার বাইরে গিয়ে এবার ভিন্ন ধরনের গল্প ও আবহে কাজ করছেন পরিচালক।‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। কয়েক মাস পর দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে যোগাযোগ হয়েছে। তবে আলোচনার পাশাপাশি সামরিক চাপ ও পাল্টাপাল্টি সতর্কবার্তা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফসহ কর্মকর্তারা। কয়েক ঘণ্টার এই যোগাযোগকে মার্কিন পক্ষ গঠনমূলক ও আশাব্যঞ্জক বলে বর্ণনা করেছে। তবে ইরান জানিয়েছে নতুন কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের শর্ত জানানো হয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য ছিল তেহরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ করা নৌ অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের অবসান এবং ইরানের জব্দ সম্পদ ছেড়ে দেওয়া।আড়ও পড়ুন,সংসদে নোটিশের গুরুত্ব না পেয়ে রাজপথে বিরোধী দল: শফিকুর রহমানআলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালী। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান প্রস্তুত। এ প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে আগেই পৌঁছানো হয়েছে। তবে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বড় মতপার্থক্য রয়েছে। ইরান সামরিক চাপ ও অবরোধ প্রত্যাহারকে আলোচনার অগ্রগতির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অবস্থানও প্রকাশ্যে এসেছে। ফলে কূটনৈতিক যোগাযোগ শুরু হলেও তা কোনো চুক্তিতে পৌঁছাবে কি না তা এখনো নিশ্চিত নয়।এদিকে ইরানের সামরিক কর্তৃপক্ষ সম্ভাব্য নতুন মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে। তেহরানের বক্তব্য অনুযায়ী যেকোনো নতুন হামলার জবাব দেওয়া হবে। ফলে একদিকে মধ্যস্থতার মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ চলছে অন্যদিকে সামরিক প্রস্তুতি ও পাল্টা হুমকির কারণে নতুন করে সংঘাতের আশঙ্কাও রয়েছে।বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে যুদ্ধ বন্ধ করা অবরোধ প্রত্যাহার ইরানের সম্পদ ছাড় এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই যোগাযোগ কতটা বাস্তব অগ্রগতিতে রূপ নেয় সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।