শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

প্রতিনিধি সভা চলাকালে জাসদ কার্যালয় থেকে ২৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ

কার্যালয় থেকে ২৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও তিনি বৃহস্পতিবার মুক্তি পাননি। তিনি জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থাকা একটি দোকানের কর্মচারীর বাবা বলে জানানো হয়েছে। অন্য দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন,জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিচ্ছেন রাশেদ খাঁন

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের অভিযোগ, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তবে ঘটনাটি নিয়ে জাসদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছিল। দলটির দাবি, ঢাকা মহানগর পুলিশের অনুমতি নিয়েই কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। এতে সারা দেশ থেকে আসা প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন। জাসদের বক্তব্য অনুযায়ী, সভা চলাকালে একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালান। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। ওই রাতেই যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের অনেককে ছেড়ে দেওয়া হয়।

বিষয় : পুলিশ কার্যালয় প্রতিনিধি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রতিনিধি সভা চলাকালে জাসদ কার্যালয় থেকে ২৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x