এশিয়ান গেমসে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।আইচি-নাগোয়া এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৯–৩৫ পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ। জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই।প্রথমার্ধে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের পক্ষে স্কোর ছিল ১৭–১৬। ফলে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাই ছিল বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় বাংলাদেশের খেলোয়াড়েরা। আড়ও পড়ুন,ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদেরএকের পর এক পয়েন্ট তুলে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি করতে থাকে তারা। দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্টে এগিয়ে থেকে শেষ পর্যন্ত চার পয়েন্টের জয় নিশ্চিত করে বাংলাদেশ।বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অলআউট। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়াকে দুইবার অলআউট করে চার পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে দক্ষিণ কোরিয়া পায় দুই পয়েন্ট।রক্ষণেও ছিল সমান লড়াই। দুই দলই একটি করে সফল সুপার ট্যাকল করে দুই পয়েন্ট করে পেয়েছে।ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখলেও কোনো খেলোয়াড়কে হলুদ কিংবা লাল কার্ড দেখতে হয়নি।এশিয়ান গেমসে কাবাডিতে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ এবার প্রস্তুতি নেবে পরের ম্যাচের জন্য। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে পুরুষ হকিতে পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছে জিমি-আশরাফুলরা।শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আক্রমণের চাপ বাড়াতে থাকে দক্ষিণ কোরিয়া। তবে প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় কোরিয়ানরা। এ সময় বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় দক্ষিণ কোরিয়া। বিপরীতে প্রথমার্ধে গোল করার মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।তিন গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের দল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দক্ষিণ কোরিয়া।আড়ও পড়ুন,জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ব্যবধান ৪-০ করে তারা।শেষ কোয়ার্টারেও বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় কোরিয়ানরা। শেষ পর্যন্ত আরও একটি গোল করে ব্যবধান ৫-০ করে নেয় দক্ষিণ কোরিয়া।ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়ার রক্ষণে বড় ধরনের চাপ তৈরি করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে মাঠে নামবে জিমি-আশরাফুলরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।