রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ক্যাটরিনার পাশে আলি জাফর

ক্যাটরিনার পাশে আলি জাফর

সন্তান জন্মের পর প্রথমবার প্রকাশ্যে আসতেই শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্যের প্রতিবাদ করে এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে অংশ নেন ক্যাটরিনা। এরপরই তাঁর গর্ভাবস্থার আগের ও পরের ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে।কেউ কেউ তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন। এমনকি ক্যাটরিনার ‘ক্যারিয়ার শেষ’ বলেও মন্তব্য করেন অনেকে।এ ধরনের বডিশেমিং ও বিদ্রূপের প্রতিবাদ করেছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা আলি জাফর।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় আলি বলেন, নারীদের নিয়ে এ ধরনের কটাক্ষ নতুন কিছু নয়। এর আগেও নিজের দেশের অভিনেত্রী মাহিরা খানের বিরুদ্ধে ট্রোলিংয়ের প্রতিবাদ করেছিলেন তিনি।এবার ক্যাটরিনার প্রসঙ্গ তুলে নারীদের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন আলি।আলি জাফরের ভাষ্য, একজন পুরুষ হিসেবে নিজেদের মানসিকতা সংশোধন করা প্রয়োজন।আড়ও পড়ুন,একই সময়ে ঢাকায় দেশি-বিদেশি তারকাদের তিন কনসার্ট পুরুষতান্ত্রিক সুবিধার কারণে অনেক সময় নারীদের নিজেদের তৈরি মানদণ্ডে বিচার করা হয়। কোনো নারী সেই কাঠামোর সঙ্গে না মিললেই তাঁকে হেয় করা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান আলি।তিনি বলেন, সময়ের সঙ্গে সৌন্দর্যের সংজ্ঞাও বদলেছে। রেনেসাঁস যুগে নারীদের সৌন্দর্যের মাপকাঠি ছিল একরকম, পরে ‘জিরো ফিগার’ কিংবা পুরুষদের ‘সিক্স-প্যাক’-এর মতো প্রবণতা জনপ্রিয় হয়েছে।অন্যের জীবন সম্পর্কে পুরোপুরি না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য না করে আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন আলি জাফর।ক্যাটরিনাকে ঘিরে এই বিতর্ক আবারও আলোচনায় এনেছে সন্তান জন্মের পর নারীর শরীর নিয়ে সামাজিক প্রত্যাশা এবং বডিশেমিংয়ের বিষয়টি।