রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কারা হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা না হলেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে।মিয়া গোলাম পরওয়ার বলেন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে জামায়াত। ইউনিয়ন উপজেলা জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়েও দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান তিনি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো নাম প্রকাশ করা হয়নি।আড়ও পড়ুন,মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট বাতিলের দাবি এবি পার্টির সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান জামায়াতের এই নেতা।এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হচ্ছে।এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থী নির্ধারণে তৎপরতা শুরু করেছে।এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঢাকা দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করার কথা জানিয়েছে।ফলে ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রস্তুতি এখন ক্রমেই দৃশ্যমান হচ্ছে। আনুষ্ঠানিকভাবে জামায়াতের প্রার্থী ঘোষণা হলে নির্বাচনী মাঠে দলটির অবস্থান আরও স্পষ্ট হবে।