এশিয়ান গেমসে পুরুষ হকিতে পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছে জিমি-আশরাফুলরা।শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আক্রমণের চাপ বাড়াতে থাকে দক্ষিণ কোরিয়া। তবে প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় কোরিয়ানরা। এ সময় বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় দক্ষিণ কোরিয়া। বিপরীতে প্রথমার্ধে গোল করার মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।তিন গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের দল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দক্ষিণ কোরিয়া।আড়ও পড়ুন,জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ব্যবধান ৪-০ করে তারা।শেষ কোয়ার্টারেও বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় কোরিয়ানরা। শেষ পর্যন্ত আরও একটি গোল করে ব্যবধান ৫-০ করে নেয় দক্ষিণ কোরিয়া।ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়ার রক্ষণে বড় ধরনের চাপ তৈরি করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে মাঠে নামবে জিমি-আশরাফুলরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।