সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
গ্রাহকদের পেনশন হিসাবে যুক্ত হলো মুনাফার টাকা

গ্রাহকদের পেনশন হিসাবে যুক্ত হলো মুনাফার টাকা

সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের জন্য সুখবর। ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা অর্জিত হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে অর্জিত মুনাফার অর্থ গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাবে যুক্ত করা হয়েছে। সোমবার ১৯ অক্টোবর জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থ থেকে ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে। কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়। আইন ও বিধিমালা অনুযায়ী, প্রত্যেক গ্রাহকের জমা রাখা অর্থের পরিমাণ এবং কত সময় ধরে সেই অর্থ জমা ছিল, তার ভিত্তিতে মুনাফা হিসাব করা হয়েছে। আরও পড়ুন,অষ্টমী পূজায় আজ বন্ধ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানপরে অর্জিত মুনাফা গ্রাহকদের নিজ নিজ পেনশন হিসাব বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশনব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। তিনি আরও জানান, মুনাফা বণ্টনের ফলে এই স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি সর্বজনীন পেনশনব্যবস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, মুনাফার অর্থ ইতিমধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের পেনশন হিসাবে যুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকেরা তাঁদের জমার পরিমাণ ও জমা রাখার সময় অনুযায়ী নির্ধারিত মুনাফার সুবিধা পাবেন। সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে মুনাফা বণ্টনের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।