বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
গোপালগঞ্জে থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

গোপালগঞ্জে থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি ময়মনসিংহে এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের ওই এসআরবি-১৪ দপ্তর থেকেই তাকে আটক করে নিয়ে যায়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। নিজ এলাকা মুকসুদপুরের থানায় অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে—এমন অভিযোগ ও সন্দেহের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্মজীবনের প্রেক্ষাপট তুলে ধরে সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, আবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে প্রশাসনিক ও বিভাগীয় প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ময়মনসিংহে এসআরবি-১৪ কার্যালয়ে বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনরত অবস্থাতেই তিনি গোয়েন্দা পুলিশের অভিযানের মুখে পড়েন।আরও পড়ুন, শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ফের বিক্ষোভ-অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডপুলিশের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এরপরই প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার বা আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় কারা, কীভাবে এবং কী উদ্দেশ্যে জড়িত ছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আটক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টির সার্বিক দিক নিয়ে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নারী নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মুজাহিদকে সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেফতার করেছে বিশেষ প্রতিক্রিয়া বাহিনী এসআরবি-৯।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি জানিয়েছে, বাহিনীটির আত্মপ্রকাশের পর এটিই তাদের প্রথম অভিযান।বুধবার এসআরবি-৯-এর সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।তিনি জানান, মামলার অন্যতম আসামি সত্য বিশ্বাসকে পুলিশ গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের সহযোগিতায় বিয়ানীবাজারে তার নানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আড়ও পড়ুন,ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ডএসআরবির তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মুজাহিদ ‘রাকিব’ নামে ফেসবুকের মাধ্যমে একটি পেশাদার নৃত্যশিল্পী দলের সঙ্গে যোগাযোগ করেন। ১০ সেপ্টেম্বর বিকেলে ওই দলের তিন সদস্য সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় আসেন। তাদের মধ্যে ছিলেন ১৬ ও ১৯ বছর বয়সী দুই নারী এবং সাঈদ হোসেন নামের এক পুরুষ।মামলার অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তাদের নৌকায় করে তিতাস নদীর একটি এলাকায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর নৌকার ছাউন

সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ প্রধান আসামি গ্রেফতার