শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবার পাশে বসার স্মৃতিচারণ করে রিজভী বলেন, আবরারের বাবা তাকে জানিয়েছেন যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৯০ সালের রাকসু নির্বাচনে রিজভীকে ভোট দিয়েছিলেন। আরও পড়ুন,হাদী হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে ‘মার্চ ফর ইনসাফ’ শুরুএ কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানান। আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, বিগত শাসনামলে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল। তার দাবি, এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী প্রতিবাদ করেছিলেন সেটিই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তাকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, অন্যের বেদনা অনুভব করাই মানবিক অস্তিত্বের পরিচয়। আবরারের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে কাঁদিয়েছিল এবং দেশপ্রেমিক জনগণকে জাগিয়ে তুলেছিল। সেই জাগরণের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে বলেও দাবি করেন তিনি। বক্তব্যের শেষদিকে আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।