নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার সকালে ভারতের কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন রোটন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে যান। আরও পড়ুন,ঐক্যই শক্তি আলেমদের বিভক্তি নিয়ে উদ্বেগ সাবেক ধর্ম উপদেষ্টারক্যানসার শনাক্ত হওয়ার পর চেন্নাইয়ে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে কলকাতায় নেওয়া হয়। সেখানে রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।