রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রথমবার আসিয়ান কাপে বাংলাদেশ ফুটবল দল জাকার্তায়

প্রথমবার আসিয়ান কাপে বাংলাদেশ ফুটবল দল জাকার্তায়

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।শনিবার রাতে ঢাকা ছাড়ার পর রোববার সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে স্থানীয় সময় প্রায় বেলা ১১টার দিকে হোটেলে ওঠে দল। কোচ টমাস ডুলির সঙ্গে সফরে ছিলেন ২২ ফুটবলার।তবে দলের সঙ্গে ছিলেন না হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম ও ইংল্যান্ডপ্রবাসী নতুন মুখ ফারহান আলি ওয়াহিদ। এই তিন ফুটবলারের সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।ভিসা জটিলতার কারণে সোহেল রানা জুনিয়রও দলের সঙ্গে জাকার্তায় যেতে পারেননি। আড়ও পড়ুন,আবারও ভারত-ধাক্কা, এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে বাংলাদেশজটিলতা কাটিয়ে সোমবার তাকে ইন্দোনেশিয়ায় নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।বাংলাদেশের জন্য এবারের আসিয়ান কাপ বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ এই প্রথম এই প্রতিযোগিতার মূল মঞ্চে খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান।এবারের আসিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে দুটি বিভাগে। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে জাকার্তায়। আর ছয় দলের ডিভিশন-২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে হংকংয়ে।জাকার্তায় পৌঁছে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ এখন মাঠের প্রস্তুতিতে মনোযোগ জামাল ভূঁইয়াদের। অভিষেক আসরে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে নতুন এক আন্তর্জাতিক চ্যালেঞ্জ।