রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ফুটপাতের জীবন পেরিয়ে নতুন ঠিকানা গোলাপি বেগমের

ফুটপাতের জীবন পেরিয়ে নতুন ঠিকানা গোলাপি বেগমের

শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম এবার উঠেছেন নিজের নতুন বাড়িতে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে নির্মিত বাড়িটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের ধারাবাহিকতায় তাঁর স্থায়ী আবাসনের জন্য বাড়িটি নির্মাণ করা হয়েছে।একসময় রাজধানীর শাহবাগের ফুটপাতই ছিল গোলাপি বেগমের ঠিকানা।অসহায় অবস্থায় ফুটপাতে বসবাসের বিষয়টি ২০২৫ সালে একটি রাজনৈতিক কর্মসূচির সময় তারেক রহমানের নজরে আসে বলে জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়।পরে স্থায়ী পুনর্বাসনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে তাঁর জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাড়িটির চাবি গোলাপি বেগমের হাতে তুলে দেওয়া হয়।আড়ও পড়ুন,সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের উদ্যোগতারেক রহমানের পক্ষে চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বলা হয়েছে, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম লক্ষ্য। মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি।শাহবাগের ফুটপাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে নিজের একটি ঘর—গোলাপি বেগমের জীবনে যেন যোগ হলো নতুন এক অধ্যায়।