শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
‘জেলার ২’ থেকে বাদ পড়ল ১০০ মিনিটের বেশি দৃশ্য

‘জেলার ২’ থেকে বাদ পড়ল ১০০ মিনিটের বেশি দৃশ্য

পর্দায় আবারও ফিরছেন রজনীকান্তের জনপ্রিয় চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।মুক্তির আগে সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। বর্তমানে ‘জেলার ২’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বা ১৬৫ মিনিট। তবে শুরুতে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট বা ২৬৫ মিনিট। অর্থাৎ চূড়ান্ত সংস্করণ থেকে ১০০ মিনিটেরও বেশি দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, মূল গল্প থেকে বিচ্যুতি এড়াতেই সিনেমাটির দৈর্ঘ্য কমানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে বা গল্পের কোন অংশে পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত কারারক্ষী মুথুভেল পান্ডিয়ান বা ‘টাইগার’ চরিত্রে আবারও দেখা যাবে রজনীকান্তকে। প্রথম সিনেমার পর তিনি অতীতের সহিংস জীবন থেকে দূরে সরে শান্তিতে থাকার চেষ্টা করছিলেন।আরও পড়ুন,দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ কিন্তু একটি বিপজ্জনক সাম্রাজ্য তার পরিবার ও উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়ালে তাকে আবারও পুরোনো জীবনে ফিরতে বাধ্য হতে হয়।সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে প্রথম কিস্তির রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্নাকেও দেখা যাবে। নতুন চরিত্রে যুক্ত হয়েছেন এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা।এ ছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।পরিচালক নেলসন দিলীপকুমারের এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। প্রথম ‘জেলার’-এর সাফল্যের পর এবার ‘জেলার ২’ বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।মুক্তির আগে সান নেক্সটে সিনেমাটির প্রি-রিলিজ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তির পরই জানা যাবে রজনীকান্তের ‘টাইগার’ এবার দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।