নেপালের বিপক্ষে মার্চে তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
আলোচনা হয়েছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে এই সিরিজ।বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকে।এর ধারাবাহিকতায় নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের সার্বিক ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।আড়ও পড়ুন,সেঞ্চুরি নেই তবু ২ হাজার ৪৬০ রান নতুন বিশ্বরেকর্ডবাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, এই সিরিজ শুধু ক্রিকেটীয় লড়াই নয়, দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তাও পৌঁছে দেবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি উপলক্ষ হবে এই সফর।নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আওতায় পুরুষ ও নারী দলের সফর বিনিময়, উচ্চ কার্যক্ষমতা কার্যক্রম, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতার কথা রয়েছে।এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছে দুইবার। দুটি ম্যাচই ছিল বিশ্বকাপের আসরে। আর দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।এবার নেপালের মাটিতে তিন ম্যাচের সিরিজে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে দুই দল। ২৬ মার্চ প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ, এরপর ২৮ ও ৩০ মার্চ মাঠে গড়াবে বাকি দুটি ম্যাচ।