ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় জাতীয় সংসদের বিশেষ কমিটি।রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি জানান, জুলাই সনদে সই করা ২৬টি রাজনৈতিক দল ও জোটকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দলের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। আরও কয়েকটি দলের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি মোট ১৭টি দলের অংশগ্রহণের কথা বলেন।কমিটির সভাপতি জানান, পর্যায়ক্রমে জুলাই সনদ প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তি, সাবেক বিচারক, আইনজীবী, সংবিধানবিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে।জুলাই সনদের বাইরে পরিপূরক কোনো প্রস্তাব এলে সেগুলোও পরামর্শ হিসেবে বিবেচনা করা হবে। আড়ও পড়ুন,গণভোটের রায়ে সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চায় খেলাফত মজলিসপাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা সংবিধান সংশোধনসংক্রান্ত অঙ্গীকারও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, দ্রুতগতিতে কাজ এগিয়ে নিতে সম্ভব হলে প্রতি সপ্তাহে কমিটির বৈঠক আয়োজন করা হবে।এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল বিশেষ কমিটির প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনও রোববারের মতবিনিময় সভা মাঝপথে বর্জন করেছে।তবে কমিটির সভাপতি বলেছেন, যারা এখনো অংশ নেয়নি তাদের জন্যও আলোচনার সুযোগ উন্মুক্ত রয়েছে। লিখিতভাবে বক্তব্য দিলে তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি।