শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সকালেও স্বস্তি নেই ঢাকায় দূষিত বাতাসে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সকালেও স্বস্তি নেই ঢাকায় দূষিত বাতাসে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছুটির দিনেও ঢাকার বাতাসের মানে স্বস্তিদায়ক পরিবর্তন আসেনি। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার সকাল ৯টায় শহরটির বায়ুমান সূচক ছিল ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে বিশ্বের ১২৫টি শহরের বায়ুমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দূষণের তালিকা তৈরি করা হয়। এতে ২১৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পাকিস্তানের লাহোর ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের হ্যানয় ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।আরও পড়ুন,এলপিজির নির্ধারিত দাম কার্যকর না হওয়ায় বিপাকে কোটি পরিবার বায়ুমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে একটি শহরের বাতাস কতটা দূষিত, তা বোঝানো হয়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। এ ছাড়া সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাস খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে ঢাকার ১৭২ স্কোরের অর্থ হলো, রাজধানীর বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাইরে বের হলে ধুলাবালির সংস্পর্শ কমানো এবং অতিরিক্ত দূষণের সময়ে খোলা জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান এড়িয়ে চলা উপকারী হতে পারে। তবে বায়ুমানের সূচক সময় ও আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। তাই ঢাকার বাতাসের সর্বশেষ অবস্থা জানতে নিয়মিত হালনাগাদ তথ্য পর্যবেক্ষণ করা জরুরি।

২৬ সেপ্টেম্বর ঢাকায় কাভিশের কনসার্ট

নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট অবশেষে ঢাকায় ফিরছে। প্রায় ১০ মাসের অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর বসছে এই সংগীতের আসর। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।শনিবার ১২ সেপ্টেম্বর আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে। এর আগে আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। এবার নতুন নামে কনসার্টটির আয়োজন করা হচ্ছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ নামে।তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনো কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর যারা কনসার্টের অগ্রিম টিকিট কিনেছিলেন তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আগের টিকিট দিয়েই তারা এবারের আয়োজনে অংশ নিতে পারবেন। আড়ও পড়ুন,মুশফিক ফারহানের নাটকে বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে প্রশ্নপাশাপাশি টিকিফাই প্ল্যাটফর্মে নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে।সাধারণ টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা। আর ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।কাভিশ শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এরপর থেকেই কাভিশ ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে অপেক্ষা ছিল।১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদ মিলে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। এরপর অল্প সময়ের মধ্যেই দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান।কাভিশের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’ ‘তেরে পেয়ার মে’ ‘মোরে সাইয়া’ ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।এবার ঢাকার মঞ্চে কাভিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদলের পারফরম্যান্স ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ

২৬ সেপ্টেম্বর ঢাকায় কাভিশের কনসার্ট