শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
জোভান–তৌসিফকে নিয়ে ভক্তদের ভার্চ্যুয়াল যুদ্ধ, বন্ধুত্বের বার্তা দিলেন জোভান

জোভান–তৌসিফকে নিয়ে ভক্তদের ভার্চ্যুয়াল যুদ্ধ, বন্ধুত্বের বার্তা দিলেন জোভান

পছন্দের অভিনয়শিল্পীকে এগিয়ে রাখতে ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবকে ঘিরে ভক্তদের এমন ভার্চ্যুয়াল লড়াইয়ে নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন জোভান। ফেসবুকে তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জোভান লিখেছেন, তাঁদের দুজনকে নিয়ে ভক্তদের ঝগড়াঝাঁটি ও ভার্চ্যুয়াল মারামারির আগে একটি বিষয় জানা উচিত—তাঁরা একে অপরকে যতটা সম্মান করেন, ভক্তরা একে অপরকে ততটা সম্মান করেন না। জোভান ও তৌসিফের বন্ধুত্বের শুরু ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে। রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। এরপর নিয়মিত একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠে বন্ধুত্ব। প্রায় ১৩ বছরের এই সম্পর্ক এখনো আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন জোভান। আড়ও পড়ুন,লং ড্রাইভে তারকাদের খোলামেলা আড্ডাব্যস্ততার মধ্যেও তাঁরা সময় করে একসঙ্গে আড্ডা দেন। বন্ধুত্বের নানা স্মৃতি তুলে ধরে জোভান এর আগে বলেছিলেন, ব্যস্ততা যতই থাকুক, বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়। তাঁদের আড্ডায় ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খুনসুটিও চলে। জোভানের সাম্প্রতিক পোস্টেও সেই বন্ধুত্বেরই প্রতিফলন দেখা গেছে। তাঁর পোস্টে কেউ জোভানকে সেরা বলেছেন, আবার কেউ তৌসিফকে সেরা বলে মন্তব্য করেছেন। অর্থাৎ দুই তারকার ভক্তদের সেই পরিচিত প্রতিদ্বন্দ্বিতার চিত্রও দেখা গেছে মন্তব্যে। তবে দুই অভিনেতার নিজেদের সম্পর্কের ক্ষেত্রে প্রতিযোগিতার পাশাপাশি বন্ধুত্বই প্রধান। জোভানের ভাষায়, ভক্তদের লড়াই তাঁদের নয়; তাঁরা প্রতিযোগী হলেও একসঙ্গে আড্ডা দেন এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখেন।

প্রথমবার জুটি হচ্ছেন তৌসিফ ও শার্লিন

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। দীর্ঘ অভিনয়জীবনে এখন পর্যন্ত হতে যাচ্ছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি নির্মাণ করবেন নির্মাতা ভিকিপেন্স-থ্রিলার ঘরানার গল্পে তৈরি হবে ওয়েব ফিল্মটি। প্রথমবার জুটি হিসেবে তৌসিফ ও শার্লিনের র তাদের একসঙ্গে কোনো কাজে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি নির্মাণ করবেন নির্মাতা ভিকি জাহেদ।ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভিকি জাহেদের নির্মাণশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে সাসপেন্স-থ্রিলার ঘরানার গল্পে তৈরি হবে ওয়েব ফিল্মটি। প্রথমবার জুটি হিসেবে তৌসিফ ও শার্লিনের রসায়ন দর্শকদের সামনে নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।তবে ওয়েব ফিল্মটির শুটিং শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। বর্তমানে নিজের নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ভিকি জাহেদ। সিনেমাটির কাজ শেষ করার পরই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি।এরপর একই অভিনেতাকে নিয়ে ‘চক্র ৩’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে ভিকি জাহেদের। তাঁর নির্মিত নতুন সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে নতুন একটি নাটকের পর আবারও নিয়মিত কাজে ফিরেছেন শার্লিন ফারজানা।আড়ও পড়ুন,আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে আবার হঠাৎ বৃষ্টি জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফির আইস্ক্রিনে মুক্তি পেতে পারে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা অভিনীত এই নতুন ওয়েব ফিল্ম।এদিকে তৌসিফ মাহবুব বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে নতুন একটি নাটকের কাজও শেষ করেছেন তিনি। রাখির পরিচালনায় নির্মিত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।এ ছাড়া তৌসিফ ও কেয়া পায়েল সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন।অন্যদিকে অভিনয় থেকে কিছুদিনের বিরতির পর আবারও নিয়মিত কাজে ফিরেছেন শার্লিন ফারজানা। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।সব মিলিয়ে নতুন ওয়েব ফিল্মে তৌসিফ ও শার্লিনের প্রথম জুটি এবং ভিকি জাহেদের সাসপেন্স-থ্রিলার নির্মাণশৈলী ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

প্রথমবার জুটি হচ্ছেন তৌসিফ ও শার্লিন