ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে ইদানীং পরিচিত মুখের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদের সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নবাগতা নীহা চৌধুরীকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামার ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন নীহা চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের কথা রয়েছে। নীহা চৌধুরী জানান, প্রায় আড়াই বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও অভিনয়ে তার যাত্রা বলতে গেলে এবারই শুরু। একক নাটকে এবারই প্রথম অভিনয় করেছেন তিনি। ক্যামেরার সামনে আগে দাঁড়ালেও অভিনয়ের এই অভিজ্ঞতা তার জন্য ছিল একেবারেই নতুন। প্রথম কাজ নিয়ে শুরুতে নার্ভাস ছিলেন নীহা। তবে তৌসিফ মাহবুবসহ পুরো টিমের সহযোগিতায় শেষ পর্যন্ত সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছেন বলে জানান তিনি। প্রথম একক নাটকেই তৌসিফ মাহবুবের মতো জনপ্রিয় অভিনেতাকে সহশিল্পী হিসেবে পাওয়ায় উচ্ছ্বসিত নীহা। তার ভাষ্য, তৌসিফের কাজ দেখে বড় হয়েছেন তিনি। তাই প্রথম নাটকেই তার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই নার্ভাস ছিলেন। তবে শুটিংয়ে তৌসিফের সহযোগিতায় সেই ভয় দ্রুত কেটে যায়। নীহার মতে, তৌসিফ ভীষণ হেল্পফুল ও ডাউন টু আর্থ। সংলাপ বলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি নীহাকে সহযোগিতা করেছেন এবং কীভাবে কাজ করলে ভালো হবে তা বুঝিয়ে দিয়েছেন। অভিনয়ের অভিজ্ঞতা উপভোগ করেছেন নীহা। মডেলিংয়ের পাশাপাশি এখন অভিনয়েও নিয়মিত হতে চান তিনি। অভিনয়কে পেশা হিসেবে এগিয়ে নিতে প্রাচ্যনাট্যে যুক্ত হয়ে ছয় মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন এই নবাগতা। নতুনদের সঙ্গে কাজ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, একসময় তিনিও নতুন ছিলেন।
আরও পড়ুন,মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা পরীমনি ও ইরফান সাজ্জাদ
তখন সুযোগ না পেলে আজকের অবস্থানে আসতে পারতেন না। তাই নতুনদের জন্য তার সবসময় শুভকামনা থাকবে। নীহার অভিনয় সম্ভাবনা নিয়েও আশাবাদী তৌসিফ। তিনি বলেন, নীহা অভিনয়ে নতুন হলেও আগে থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কোনো কিছু দেখিয়ে দিলে সহজেই আয়ত্তে নিতে পারেন। মনোযোগ দিয়ে কাজ করলে তার মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে ইদানীং পরিচিত মুখের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদের সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নবাগতা নীহা চৌধুরীকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনিগোপালগঞ্জে জন্ম নেওয়া নীহার বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শুরুতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নীহা। এরই মধ্যে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটরও।
মতামত