শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

জোভান–তৌসিফকে নিয়ে ভক্তদের ভার্চ্যুয়াল যুদ্ধ, বন্ধুত্বের বার্তা দিলেন জোভান

বন্ধুত্বের বার্তা দিলেন জোভান

পছন্দের অভিনয়শিল্পীকে এগিয়ে রাখতে ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবকে ঘিরে ভক্তদের এমন ভার্চ্যুয়াল লড়াইয়ে নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন জোভান। ফেসবুকে তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জোভান লিখেছেন, তাঁদের দুজনকে নিয়ে ভক্তদের ঝগড়াঝাঁটি ও ভার্চ্যুয়াল মারামারির আগে একটি বিষয় জানা উচিত—তাঁরা একে অপরকে যতটা সম্মান করেন, ভক্তরা একে অপরকে ততটা সম্মান করেন না। জোভান ও তৌসিফের বন্ধুত্বের শুরু ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে। রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। এরপর নিয়মিত একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠে বন্ধুত্ব। প্রায় ১৩ বছরের এই সম্পর্ক এখনো আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন জোভান। 

আড়ও পড়ুন,লং ড্রাইভে তারকাদের খোলামেলা আড্ডা

ব্যস্ততার মধ্যেও তাঁরা সময় করে একসঙ্গে আড্ডা দেন। বন্ধুত্বের নানা স্মৃতি তুলে ধরে জোভান এর আগে বলেছিলেন, ব্যস্ততা যতই থাকুক, বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়। তাঁদের আড্ডায় ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খুনসুটিও চলে। জোভানের সাম্প্রতিক পোস্টেও সেই বন্ধুত্বেরই প্রতিফলন দেখা গেছে। তাঁর পোস্টে কেউ জোভানকে সেরা বলেছেন, আবার কেউ তৌসিফকে সেরা বলে মন্তব্য করেছেন। অর্থাৎ দুই তারকার ভক্তদের সেই পরিচিত প্রতিদ্বন্দ্বিতার চিত্রও দেখা গেছে মন্তব্যে। তবে দুই অভিনেতার নিজেদের সম্পর্কের ক্ষেত্রে প্রতিযোগিতার পাশাপাশি বন্ধুত্বই প্রধান। জোভানের ভাষায়, ভক্তদের লড়াই তাঁদের নয়; তাঁরা প্রতিযোগী হলেও একসঙ্গে আড্ডা দেন এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখেন।

বিষয় : যুদ্ধ তৌসিফ জোভান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জোভান–তৌসিফকে নিয়ে ভক্তদের ভার্চ্যুয়াল যুদ্ধ, বন্ধুত্বের বার্তা দিলেন জোভান

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x